আজ
|| ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি
এনসিপি একদিন রাষ্ট্র ক্ষমতায় যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় স্বার্থ সবাই ঐক্যবদ্ধ থাকবো। এবার ৬টি আসন জিতলেও হয়তো এনসিপি একদিন রাষ্ট্র ক্ষমতায় যাবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আবাহনী ক্লাব মাঠে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ সবাই ঐক্যবদ্ধ থাকবো। তর্ক-বিতর্ক থাকবে, তবে জাতীয় সংসদ হবে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সামনে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে এটা আমাদের প্রত্যাশা। নেতাকর্মীদের প্রতি আহ্বান, আপনারা এখনই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূলকে আমরা শক্তিশালী করতে চাই। আমরা জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে জয় লাভ করেছি। এতে আমরা সন্তুষ্ট নই, সামনের দিনগুলোতে আমরা এই অর্জনকে বৃদ্ধি করবো।
তিনি বলেন, এই এক বছর এনসিপি নানান রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। আমরা মনে করি বিপ্লব থেকে বিকল্প তৈরি হয়েছে। সেই বিকল্প পরবর্তী বাংলাদেশকে বিনির্মাণ করবে।
নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি ফ্যাসিবাদ থেকে আমরা বেরিয়ে এসেছি। ফ্যাসিবাদের পতন ঘটেছে, ফ্যাসিবাদ বিলুপ্তের রাজনীতি আমরা করছি। আমরা মনে করি বাংলাদেশের সামনের পথ এটাই, ফ্যাসিবাদকে বিলুপ্ত করে গণতন্ত্রের প্রতিষ্ঠা সম্পূর্ণরূপে। সেজন্য সংস্কারের লড়াই, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের গণরায় বাস্তবায়নের লড়াই আমরা চালিয়ে যাচ্ছি।
Copyright © 2026 The Daily Front News. All rights reserved.