আজ
|| ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি
জামালপুর শহর বিএনপির ইফতার মাহফিল
প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
শনিবার ২৮ ফেব্রুয়ারি জামালপুর শহর বিএনপির দোয়া ও ইফতার মাহফিল পুরাতন ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়। জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন।
সভায় জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ইফতারের পূর্বে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
Copyright © 2026 The Daily Front News. All rights reserved.