আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
জামালপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৬
বুধবার ২৫ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ ইউসুপ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন ও সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জামালপুরের জেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মুহাঃ হাবিবুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জামালপুর ইফতেখার ইউনুস। আলোচনা সভায় ২৫ মার্চের কালরাত্রিতে সংঘটিত গণহত্যার তাৎপর্য তুলে ধরা হয় এবং নতুন প্রজন্মের মাঝে ইতিহাস সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়। এসময় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 The Daily Front News. All rights reserved.