আজ
|| ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
জামালপুরে সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১ এপ্রিল, ২০২৬
বর্তমান বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ”৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচির অংশ হিসেবে সড়ক বিভাগ, জামালপুর এর উদ্যোগে ১ এপ্রিল বুধবার এলেংগা-জামালপুর (এন-৪) জাতীয় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ইফতেখার ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ করেন।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: নওয়াজিস রহমান বিশ্বাস এবং জামালপুর সড়ক বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সরকারের এ উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বনাঞ্চলের পরিমাণ বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
Copyright © 2026 The Daily Front News. All rights reserved.