আজ
|| ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
দেশের সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল
প্রকাশের তারিখঃ ৩ এপ্রিল, ২০২৬
দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার সংক্রমণ বাড়তে থাকায় জরুরি ব্যবস্থা হিসেবে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার জারি করা এক অফিস আদেশে জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তর ও এর আওতাধীন সকল প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, পরিস্থিতি মোকাবিলা করে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটিসহ সব ধরনের ছুটি কার্যকর থাকবে না বলেও উল্লেখ করা হয়। স্বাস্থ্য সংশ্লিষ্টরা মনে করছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ে জনবল সক্রিয় রাখা এবং টিকাদান কার্যক্রম বাড়ানোই এখন প্রধান অগ্রাধিকার।
Copyright © 2026 The Daily Front News. All rights reserved.