আজ
|| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
মেলান্দহে ‘দুরমুট মেলার’ পরিস্থিতি পর্যবেক্ষণ
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৬
সোমবার ১৩ এপ্রিল মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী দুরমুট মেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, পরিদর্শনকালে তারা মেলা প্রাঙ্গণের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণে গৃহীত কার্যক্রমসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
একই সাথে একটি সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। মেলার মাঠে স্থানীয় সর্বস্তরের সাথে মতবিনিময় করেন।এসময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 The Daily Front News. All rights reserved.