আজ
|| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
সুষম খাদ্য গ্রহণে সচেতনতা বাড়াতে জাংক ফুড বিরোধী ক্যাম্পেইন
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৬
সুষম খাদ্য গ্রহণ ও সঠিক খাদ্য নির্বাচন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে জামালপুরের মেলান্দহ উপজেলায় জাংক ফুড বিরোধী একদিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ এপ্রিল) উপজেলার কুলিয়া ইউনিয়নের ২য় সাধিপাটি গ্রামে মোফাজ্জাল হোসেনের বাড়িতে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে ও অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম-এর আওতায় উন্নয়ন সংঘ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে প্রকল্পটি পরিচালনা করছে।
অনুষ্ঠানে জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব, উপজেলা কৃষি অফিসার আব্দুর রউফ, সেনেটারি ইন্সপেক্টর ও খাদ্য নিরাপত্তা কর্মকর্তা রাবেয়া বেগম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেসমিন প্রকল্পের নিউট্রিশন স্পেশালিস্ট নাহিদা ইসলাম আখি।
এছাড়াও উপস্থিত ছিলেন জেসমিন প্রকল্পের নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আবিদ হাসান প্রমুখ। বক্তারা বলেন, শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের সুস্থ জীবনযাপনের জন্য সুষম খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাংক ফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় তা পরিহার করে পুষ্টিকর, নিরাপদ এবং স্থানীয়ভাবে উৎপাদিত খাবার গ্রহণে সবাইকে উদ্বুদ্ধ হওয়া প্রয়োজন।
দিনব্যাপী এই ক্যাম্পেইনে স্থানীয় নারী-পুরুষ, কিশোর-কিশোরী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
Copyright © 2026 The Daily Front News. All rights reserved.