আজ
|| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
জামালপুর মডেল আলিম মাদ্রাসায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৬
১৬ এপ্রিল বুধবার জামালপুর মডেল আলিম মাদ্রাসা আয়োজিত ২০২৫ সালের বার্ষিক পরীক্ষা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং ২০২৬ সালের দাখিল পরিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। জামালপুর জেলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর জোবায়দুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার শামসুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন, সাবেক পরিদর্শক মীর আনোয়ার হোসেন এবং সৈয়াদাতুন্নেছা সহ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসক বিভিন্ন ক্যাটাগরিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
Copyright © 2026 The Daily Front News. All rights reserved.