আজ
|| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
ঢাকায় জামালপুর সমিতির ঈদ পুনর্মিলনী
প্রকাশের তারিখঃ ১৭ এপ্রিল, ২০২৬
ঢাকাস্থ জামালপুর সমিতির ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা আজ শুক্রবার ১৭ এপ্রিল হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।
ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন এমপি, সুলতান মাহমুদ বাবু এমপি, জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ রাজনৈতিক গুণগ্রাহী, সরকারি কর্মকর্তা এবং সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Copyright © 2026 The Daily Front News. All rights reserved.