আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
মাদারগঞ্জে জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে ধরা, জরিমানা
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৬
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ড নেওয়ার চেষ্টা এবং জাল সনদ তৈরি করার ঘটনায় দুই যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার চত্বর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।
জানা গেছে, রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সিয়াম মিয়া নামে এক যুবক জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ডের জন্য আবেদন করেন। আবেদন যাচাই-বাছাইয়ের সময় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সনদে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
পরে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল সনদ তৈরির সঙ্গে কম্পিউটার দোকানদার কামরুল হাসানের সম্পৃক্ততার কথা জানান। পরে উপজেলা চত্বর এলাকায় রায়হান কম্পিউটার নামে একটি দোকানে অভিযান চালানো হলে কামরুল হাসান জাল সনদ তৈরির বিষয়টি স্বীকার করেন।
পরে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
Copyright © 2026 The Daily Front News. All rights reserved.