• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ৫৬ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

দেশের পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। আগামী জুলাই মাস থেকে এসব প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অবসায়নের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো:  এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৩ শতাংশ থেকে প্রায় শতভাগে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে তারা ঋণ আদায় ও আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হচ্ছে।

ফলে আমানতকারীদের স্বার্থ রক্ষায় এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানগুলো অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক রেজল্যুশন আইনের আওতায় এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ধাপে ধাপে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে এসব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category