• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

ভুটানকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক / ৭০ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

বৃষ্টিতে ভেজা মাঠ, ঘণ্টার পর ঘণ্টা বিলম্ব, শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তন! সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচ রীতিমতো ইতিহাস হয়ে থাকল। মাঠে যেমন নাটক, ফলেও তেমনি দাপট; শেষ পর্যন্ত ৪-১ গোলের জয়ে দুর্দান্তভাবে টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশের মেয়েরা।

আজ বিকালে শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে শান্তি মারডির গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে বিরতির পরই শুরু হয় নাটক! বসুন্ধরার কিংস অ্যারেনার মাঠ বৃষ্টিতে অনুপযুক্ত হয়ে পড়ায় দ্বিতীয়ার্ধ শুরু হতে বিলম্ব ঘটে। দুই দফা আধঘণ্টা অপেক্ষা করে সিদ্ধান্ত আসে-মূল মাঠে আর খেলা সম্ভব নয়।

দুই ভেন্যুতে চলেছে খেলা। সবমিলিয়ে সাড়ে চার ঘণ্টার ম্যাচে জয় বাংলাদেশের

এদিন ভুটান দ্বিতীয়ার্ধ শুরুতেই সমতা ফেরালেও দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শান্তি মারডি ফের লিড এনে দেন। এরপর আরও দুটি গোল করে ম্যাচে দারুণ জয় নিশ্চিত করে দল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category