• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Headline
জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণ মাদারগঞ্জে জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে ধরা, জরিমানা বকশীগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা কারাগারে উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী মাদারগঞ্জে সেতু নির্মাণ হলো না তিন যুগেও জামালপুরে জামায়াতের উপজেলা দায়িত্বশীলদের দিন ব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে বির্তক, একাডেমিক মান নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ ইসলামপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন মমেকে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

জামালপুরে কিশোরীদের সাথে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার / ৪৬০ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

জাতীয় উন্নয়ন কর্মকান্ডে কিশোরীদের সম্পৃক্ত করা ও তাদের অবদানকে নিশ্চিত করার লক্ষে উন্নয়ন সংঘের মর্যাদাপূর্ণ এবং স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে সংলাপ ফোরাম এপেক্স বডির সদস্য ও উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সাথে মঙ্গলবার মতববিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী উপস্থিত কিশোরীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবী যখন এআই ব্যবহার করে জটিল বিষয়কে সহজ করে উৎপাদন, উপার্জন এবং প্রতিটি কাজের গতিকে বেগবান করছে আমরা তখন বাল্যবিয়ে প্রতিরোধের জন্য ঘাম ঝরাচ্ছি। অন্যদেশের টিন এজাররা যখন সৃষ্টির আনন্দে উল্লাস করে আমরা তখন যৌন হয়রানীর হাত থেকে কিশোরীদের রক্ষায় তৎপরতা চালাই।

এ অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তিনি বলেন শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য এবং অন্যান্য সহশিক্ষা চর্চার সাথে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পাঠে মনোযোগী হতে হবে। প্রতিটি কাজে স্কিলফুল ও মাইন্ডফুল থাকতে হবে। এভাবেই নিজের মধ্যে নেতৃত্বগুন তৈরি হবে। সময় ও পরিবেশ বুঝে কথা বলতে হবে। অন্যকে শোনতে হবে। মনে রাখতে হবে অভিজ্ঞতার গল্পগুলো মনের পুষ্টি যোগায়।

উন্নয়ন সংঘের উপনির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা সভায় সভাপতিত্ব করেন। সংস্থার পরিচালক মানবসম্পদ উন্নয়ন জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, সদর থানার সহকারী পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম, জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভিন, সিডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম, জেলা শিশু ফোরামের সভাপতি অর্পা প্রমূখ।

সিডস কর্মসূচি সূত্র জানায় সংলাপ কেন্দ্র ও সংলাপ ফোরামের মাধ্যমে এলাকায় বাল্যবিয়ে, মাদক, যৌন হয়রানী, স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া, নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধসহ শিশু, কিশোর, কিশোরীদের সর্বোত্তম সুরক্ষায় ও অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category