জামালপুরে বকশীগঞ্জে সেচ্ছাসেবক দলের নেতাদের উপর সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর হামলার ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে।
দুপুরে উপজেলার সাবরেজিস্টার অফিসের পাশে ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী নেতারা জানান, গত ১০ এপ্রিল সাধুরপাড়া ইউনিয়নের কামালের বাত্তি এলাকায় রাতে উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাদের উপর হামলা করে সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার সহযোগীরা। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হলেও ৮ দিন ধরে মামলা না অন্তর্ভুক্ত হওয়ায় বিপাকে ভুক্তভোগীরা৷
সাবেক চেয়ারম্যান বাবুকে গ্রেফতারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটামও দেওয়া হয়৷ তবে এসব বিষয়ে অভিযোগ অস্বীকার করে, বিষয়টি সমাধানে বিএনপি নেতাদের দ্বায়িত্ব দেওয়ার কথা জানান বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন।
অভিযুক্ত মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।