বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে জামালপুরে জামায়াতের উপজেলা দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। আজ ১৮ এপ্রিল শনিবার উপজেলা মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির শহরের সরদার পাড়া হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল এর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ সাহাবুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী।
আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, অধ্যক্ষ সুলতান মাহমুদ, এডভোকেট ছামিউল হক, জেলা অন্যান্য কর্মপরিষদ সদস্যবৃন্দ ।
প্রধান অতিথি দায়িত্বশীলদের উদ্দেশ্য বলেন, কেন্দ্রীয় পরিকল্পনার আলোকে জেলার পরিকল্পনা ইউনিট পর্যন্ত বাস্তবায়ন করতে হবে। ইউনিটকে আরো শক্তিশালী এবং মজবুত করতে হবে। যেখানে ইউনিট নেই সেখানে ইউনিট তৈরি করতে হবে। নেতাদেকে হিম্মত সহকারে ভুমিকা রাখতে হবে। জনশক্তিদের দক্ষতা অনুযায়ী দায়িত্ব দিতে হবে।
তিনি দায়িত্বশীলদের দেশ পরিচালনার জন্য আরো যোগ্যতা অর্জন করার আহ্বান জানান।