• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

বাংলাদেশের চোখ এশিয়া কাপের ট্রফিতে

ক্রীড়া প্রতিবেদক / ৮৭ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বাংলাদেশ কখনও এশিয়া কাপে ট্রফির স্বাদ পায়নি। ২০১২ সালে ওয়ানডে সংস্করণের আসরে ও ২০১৬ সালে টি-টোয়েন্টি সংস্করণে ফাইনাল খেলাই তাদের সেরা সাফল্য। এই দুটি খেলাই ছিল দেশের মাঠে।

কিন্তু এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। এই সংস্করণের আইসিসি র‌্যাঙ্কিংয়ে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান তো বটেই, আফগানিস্তানও বাংলাদেশের ওপরে। ২০ ওভারের এশিয়া কাপ সবশেষ হয়েছিল ২০২২ সালে। সংযুক্ত আরব আমিরাতে সেবার শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে হেরে গ্রুপ থেকেই বিদায় নেয় বাংলাদেশ। এবারও লঙ্কানরা ও আফগানরা বাংলাদেশের গ্রুপসঙ্গী। এবারও তাই গ্রুপ পর্ব উতরানো খুব সহজ হবেনা। এছাড়াও গ্রুপে আছে হংকং।

তবে চলমান প্রস্তুতি ক্যাম্পের মাঝে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে জাকের বললেন, গ্রুপ পর্ব ছাড়িয়ে চূড়ান্ত সাফল্যই লক্ষ্য তাদের। তিনি বলেন, ‘এবার এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি। এটা ব্যক্তিগতভাবে বলতে পারি যে, আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি আর ড্রেসিং রুমেও সবাই এটা বিশ্বাস করে। বিশেষ করে আমাদের দলে এখন যে আবহ, সবাই যেমন চেষ্টা করছে, আমরা বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে।

জাকের ও বাংলাদেশকে এই চ্যালেঞ্জ জয়ে বিশ্বাস জোগাচ্ছে সবশেষ দুটি সিরিজে সাফল্য। শ্রীলঙ্কায় গিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর দেশে ফিরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সামনের পথচলায়ও এই ধারা ধরে রাখতে চান জাকের।

তিনি বলেন, ‘গত দুটি সিরিজ জয় অবশ্যই আমাদেরকে অনেক সহায়তা করবে সামনের ম্যাচগুলোর জন্য। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে, এশিয়া কাপে আমরা এগুলো ধরে রাখার চেষ্টা করব। নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ৩০ অগাস্ট। এরপর এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আবু ধাবিতে ১১ সেপ্টেম্বর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category