জামালপুর জেলার মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন শাহ্ মো. মজনু ফকির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদারগঞ্জ উপজেলা শাখা বিএনপির সাংগঠনিক ভাবে তৃতীয় ব্যক্তি হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন।
শাহ্ মোঃ মজনু ফকির – বীর মুক্তিযোদ্ধা, সাবেক ১ নং ইউনিয়নের সফল আহবায়ক, সাবেক থানা কমান্ডার, সাবেক সেনা নায়ক ও সাবেক সফল চেয়ারম্যান কে মনোনীত করায়
তিনি জেলা বিএনপির নেতৃবৃন্দ কে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
শাহ্ মোঃ মজনু ফকির সেই সাথে ১ নং চরপাকেরদহ ইউনিয়েনর বিএনপির সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও অত্র ইউনিয়নের সকল সাধারন জনগন যারা তাকে সহযোগিতা করেছেন সকলের কাছে বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।