জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির একমাত্র মনোনয়ন প্রার্থী ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: মোস্তাফিজুর রহমান বাবুল। এ আসনে বাবুল ছাড়া অন্য কোনো প্রার্থীর তেমন কোন প্রচারণা ছিল না কিন্তু মেলান্দহ উপজেলা নবগঠিত বিএনপির কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত মো: সাদিকুর রহমান শুভ সিদ্দিকী গত ২৯ সেপ্টেম্বর ছবিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিজেকে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী বলে সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেন।
এই ঘোষণার পর হতে শুভ সিদ্দিকী মোস্তাফিজুর রহমান বাবুলের প্রতিদ্বন্দ্বী হিসাবে মেলান্দহ-মাদারগঞ্জে মাঠে-ঘাটে ব্যাপক প্রচারণা চালিয়ে আলোচনায় উঠে আসেন। বাবুলের বিকল্প হিসেবে শুভ সিদ্দিকী নির্বাচনী মাঠে দল-বলসহ মটরসাইকেল শোডাউন করে দাবড়িয়ে বেড়াচ্ছেন। মেলান্দহ-মাদারগঞ্জের প্রায়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত, নেতাকর্মীদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময়, বিভিন্ন হাট-বাজারে, মসজিদ-মন্দিরে ব্যাপক ভাবে জনসংযোগ করছেন।
শুভ সিদ্দিকী মেলান্দহ-মাদারগঞ্জে বিভিন্ন স্থানে প্রচারণায় বাধাগ্রস্থ হয়ে গত ৮ অক্টোবর জেলা প্রশাসক ও পুলিশ সুপার জামালপুরের নিকট মতবিনিময় করে তার প্রচারনার বাধাগ্রস্থ হওয়ার বিষয়টি অবহিত করেন। তিনি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা আশা করেন। ডিসি, এসপি তার প্রচারণায় কেউ প্রতিবন্ধকতায় সৃষ্টি করলে অভিযোগ দায়েরের পরামর্শ দেন। অভিযোগ দায়ের হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ডিসি, এসপি আশ্বাস প্রদান করেন।
শুভ সিদ্দিকী তার অবস্থান স্পষ্ট করে বলেন, ” আমি দখলবাজ, চাঁদাবাজি, মামলাবাজ, নিয়োগ বানিজ্য, শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বানিজ্যের বিরুদ্ধে।
যে কোন অন্যায় অনিয়মের বিরুদ্ধে তিনি সোচ্চার থাকবেন বলে ঘোষণা দেন। এদিকে মোটর সাইকেল শোভাযাত্রায় তার ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা ভোটারদের সমথর্ন লক্ষ্য করা যাচ্ছে। মোস্তাফিজুর রহমান বাবুল এর সমর্থকরা শুভ সিদ্দিকীর নির্বাচনী প্রচারণা ভালোভাবে দেখছেন না বলে বাধার সৃষ্টি করছেন বলে শুভ সিদ্দিকী অভিযোগ করেছেন।
শুভ সিদ্দিকীর প্রতি বিএনপির নেতা কর্মীদের সমথর্ন বৃদ্ধি পাচ্ছে বলে লক্ষ্য করা যাচ্ছে। তিনি একজন তরুণ প্রজন্মের নেতা হিসেবে ইতোমধ্যে তার গ্রহণ যোগ্যতা প্রমাণ করতে যাচ্ছেন বলে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে। এজন্য সামনে অপেক্ষা করতে হবে।