বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে তিনি গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে এ বৈঠকে অংশ নেন।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন এবং চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একাধিক কর্মকর্তা বৈঠকে অংশ নেন।