• রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Headline
দেওয়ানগঞ্জে সরকারি কর্মকর্তাদের সাথে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের মতবিনিময় জামালপুর শহর বিএনপির ইফতার মাহফিল রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের প্রত্যাশা অনেক : প্রধানমন্ত্রী জনগণের স্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করবে জামায়াত এনসিপি একদিন রাষ্ট্র ক্ষমতায় যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে আছেন খামেনি, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫৭ জামালপুরের আলী আজম বাংলাদেশের প্রথম Airbus A330 ক্যাপ্টেন হিসেবে গৌরবময় অর্জন স্থানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় লড়াই শুরু হবে : জামায়াত আমির দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে : অর্থমন্ত্রী

গণঅভ্যুত্থানের ফল ভোগে নেতারা, সংসেদ সংস্কার না হলে রাজপথে লড়াই: নাহিদ

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজ সবচেয়ে বড়ো ভূমিকা রাখলেও এর ফল ভোগ করছে রাজনৈতিক নেতারা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কার প্রক্রিয়া যদি সংসদে না হয়, তবে সেই লড়াই আবারও রাজপথে গড়াবে এবং তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, সংসদে যদি কথা বলার পরিস্থিতি না থাকে, তবে রাজপথেই ফয়সালা হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এনসিপির এক বছর পূর্তি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এক বছরের পথচলায় অনেক ভুল-ত্রুটি ছিলো, তবে আমাদের অস্তিত্বের মূলে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিকড় থেকেই বাংলাদেশপন্থি রাজনীতি ধারণ করে এনসিপির পথচলা শুরু হয়েছিলো।

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের মতো চব্বিশের গণঅভ্যুত্থানেও ছাত্রদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ছাত্র সমাজ দায়িত্ব নিলেও রাজনৈতিক নেতারা গণভোটের দোহাই দিয়ে সংস্কার পরিষদের শপথ নেননি। বিচার ব্যবস্থার ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে।

সরকারের সমালোচনা করে এনসিপি আহবায়ক বলেন, বিচার প্রক্রিয়াকে ভন্ডুল করতে বাংলাদেশ ব্যাংক দখলের নির্লজ্জতা দেখিয়েছে সরকার। অথচ তারা আগে বলেছিলো কোনো গভর্নর বসাবে না। তিনি অনতিবিলম্বে বর্তমান গভর্নরকে সরিয়ে একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেওয়ার দাবি জানান।

বিচার প্রক্রিয়া নিয়ে নাহিদ ইসলাম বলেন, পুলিশ হত্যার বিচারের আগে অবশ্যই জুলাই গণহত্যার বিচার করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category