খুব শিগগিরই পুলিশের আরও দশহাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আমরা ১৮০ জন পুলিশ সার্জেন্ট শূন্য পদে যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে খুব শিগগিরই নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা আরও জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি। অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে খুব শিগগিরই আমরা দশহাজার নতুন কন্সটেবল নিয়োগ করবো। এর বাইরে সাব-ইন্সপেক্টর ও সরকারি কর্ম কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগের উদ্যোগও আমরা নেব।