• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ইসলামপুরে আওয়ামী লীগের ১০ নেতা আত্মসমর্পণ করতে গিয়ে কারাগারে

স্টাফ রিপোর্টার / ২৩ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

জামালপুরের ইসলামপুর থানায় বিস্ফোরক আইনের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুবলীগের সভাপতিসহ ১০ নেতাকর্মী। কিন্তু, তাদের জামিন নামঞ্জুর কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক মোস্তাফিজুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, যুবলীগের সভাপতি হারুনুর রশিদ হারুন, গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মন্ডল, মনজুরুল, মোফাজ্জল, জুয়েল, সোহাগ, তোতা ফকির ও বাশেদ আলী।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর ইসলামপুর উপজেলার গোয়ালেরচর সভারচর গ্রামের মো. হাফিজুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়া আরও ২০০ থেকে ২২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পরে ইসলামপুর থানা পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। ওই মামলায় ১০ আসামি রোববার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category