রবিবার ২৯ মার্চ পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন
পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। জেলার খাতভিত্তিক মামলার পরিসংখ্যান, থানা ভিত্তিক মামলার পরিসংখ্যান, থানা ও বিভিন্ন সংস্থা কর্তৃক রুজুকৃত মামলা সংক্রান্ত আলোচনা, অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা, মামলা নিষ্পত্তি, মুলতবী মামলার সংক্রান্ত আলোচনা, অপমৃত্যু মামলার পরিসংখ্যান, মুলতবী গ্রেফতারী পরোয়ানা সংক্রান্ত আলোচনা, বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা এবং জেলার বর্তমান সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ জেলার গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতার সাথে কাজ করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনসহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জবৃন্দ, ট্রাফিক এবং কোর্ট ইন্সপেক্টর’গণ উপস্থিত ছিলেন।