• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন

মাদারগঞ্জে প্রতিবন্ধী কে ধর্ষণের অভিযোগ

আনিছুর রহমান আইয়ুব / ৩১ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে, একই এলাকার সাবেক মেম্বার মাসুদুর রহমান মাসুদ এর বিরুদ্ধে। ঘটনার পর পরই অভিযুক্ত ব্যক্তি মাসুদ পলাতক রয়েছে।

জানা যায়, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ২নং কড়ইচূড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভেলামারি পূর্বপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদের বিরুদ্ধে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ সাবেক মেম্বার মাসুদ বিভিন্ন ধরনের লোভ লালসা দেখিয়ে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে।

ভেলামারী পূর্ব পাড়া এলাকাবাসীর সাক্ষ্যে ধর্ষণ ঘটনা প্রমাণিত। এ ঘটনায় ভুক্তভোগী পুলিশী হেফাজতে এবং বিষয়টি এখন আইনি প্রক্রিয়াধীন। ভেলামারী এলাকায় খোঁজ নিয়ে জানা যায় অভিযুক্ত সাবেক মেম্বার মাসুদ পলাতক রয়েছেন।

মাসুদ মেম্বারের বাড়িতে খোঁজ নিলে দেখা যায় তার বাড়িতে কোন লোকজন নেই। ঘর বাইরে থেকে তালা বদ্ধ অবস্থায় থাকায় পরিবারের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category