• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

বকশীগঞ্জে মোটরসাইকেল চালকদের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মনিরুজ্জামান লিমন / ২৩ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে পেট্রোল পাম্পে হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে বকশীগঞ্জ পরেশ চন্দ্র সাহা ফিলি স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

এসময় ৭ জন মোটরসাইকেল চালককে এক হাজার ৪ শ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি। এছাড়াও লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালকদের সতর্ক করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category