• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

জামালপুরে ছেলের শশুড়বাড়ীর স্বজনের আঘাতে কৃষকের মৃত্যু, আটক ৬

স্টাফ রিপোর্টার / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

জামালপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের শশুড়রবাড়ীর স্বজনদের মারধরে শিকার হয়ে আব্দুল হাকিম (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন । নিহত আব্দুল হাকিমঝাওলা গোপালপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ১ এপ্রিল বুধবার রাতে উপজেলার ঝাওলা গোপালপুর নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। প্রায় পাঁচ বছর আগে পারিবারিক ভাবে পাশে এলাকা নরুন্দি কচুনধরার কাদিউর রহমানের মেয়ে কামনুর নাহারের সাথে বিয়ে হয় শামীমের। সংসারে বনিবনা না হওয়ায় পারিবারিক কলহের জের সমাধানের জন্য রাতে সালিসি বসেছিলো নিহত আব্দুল হাকিমের বাড়িতে।

এসময় দুই পক্ষের কথাকাটাটির এক পর্যায়ে ছেলে শামীমের শশুড়সহ বাকিরা আব্দুল হাকিমকে মাটিতে ফেলে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, এ ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে৷ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category