• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

বকশিগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

মনিরুজ্জামান লিমন / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল ) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা।

অভিযানে মৃত সিদ্দিকুর রহমানের ছেলে সোলাইমান নামে এক ব্যক্তির দোকানে অবৈধভাবে বেশি দামে পেট্রোল ও ডিজেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা জানান, অভিযানে প্রায় ৭৯ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ করা হয় এবং পরবর্তীতে তা ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category