• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

মেলান্দহে ৬ কেজি গাজা উদ্ধার

মেলান্দহ প্রতিনিধি / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

জামালপুর জেলার মেলান্দহে দুরমুঠ উত্তর পাড়া থেকে ২ এপ্রিল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মো: ওবায়দুর রহমানের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই মাসুদ পারভেজ, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম সমন্বিত একটি টিমের বিশেষ অভিযানে পলিথিনে মেড়ানো ৬ কেজি গাঁজা উদ্ধার করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গাজাঁ রেখে পালিয়ে যায়। পরে উদ্ধার কৃত ৬ কেজি গাঁজা কোর্টে আলামত হিসেবে প্রেরণ করা হয়। এবিষয়ে মেলান্দহ থানায় একটি মামলা রুজো হয় মামলা নং-৩।

মেলান্দহ থানা অফিসার ইনচার্জ বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।উদ্ধারকৃত ৬ কেজি গাঁজা কোর্টে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category