• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

গণভোট সংবিধানের চেয়েও সুপ্রিম : বিরোধীদলীয় নেতা

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ৩ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

গণভোট সংবিধানের চেয়েও সুপ্রিম অবস্থানে থাকে উল্লেখ করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আয়োজিত দলের দায়িত্বশীল সমাবেশে তিনি এ দাবি জানান।

ক্ষমতাসীন দলের উদ্দেশে জামায়াত আমির বলেন, বিএনপি জনগণকে দেওয়া কথা লঙ্ঘন করেছে। তারা বলছে সংবিধানে গণভোট নেই। আমার প্রশ্ন বাংলাদেশে প্রথম কে গণভোট আয়োজন করেছিল? তখন কি সংবিধানে এটা ছিল? প্রকৃত বিষয় হলো গণভোট হচ্ছে সংবিধানের চেয়েও সুপ্রিম অবস্থানে।

তিনি বলেন, নির্বাচনের আগের দিন পর্যন্ত গণভোটের পক্ষে ছিলেন। যখন দেখলেন, দুই-তৃতীয়াংশ ভোটে জিতছেন তখন ঘুরে গেলেন। গণতন্ত্রে বিশ্বাস করলে আসুন, সবাই গণভোটে এক হই।

সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, আপনারা (বিএনপি জোট) ভেতরে ভেতরে গণভোট বিষয়ে ‘না’ ছিলেন, কিন্তু প্রকাশ্যে ‘হ্যাঁ’ বলেছেন। ‘সংসদে আমরা তাদের কাছে একটা জান্নাতের টিকিট চাইব। দেখব, ওটা দেখতে কেমন হয়। এখন মিডিয়াতে ভাসছে, কারা জান্নাতের টিকিট বিক্রি করছে,’ প্রশ্ন রাখেন তিনি।

গণভোটের ফল কার্যকরে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জনগণের রায়কে অস্বীকার করাই ফ্যাসিবাদের সূচনা। জুলাইয়ে যেমন নেমেছি তেমন আবার নামবো। জনগণের দাবি আদায় করে ছাড়ব।

ডা. শফিকুর বলেন, আসুন, আমরা সবাই আবার জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। জনগণের অধিকার আদায়ের আগপর্যন্ত ১১ দলীয় জোটের লড়াই অব্যাহত থাকবে। আগামীকাল ঢাকায় আমাদের আন্দোলনের প্রথম কর্মসূচি বাস্তবায়ন হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category