• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

মাদারগঞ্জে কৃষকদের মাঝে বিনা মূল্যে পাট বীজ বিতরণ

মাদারগঞ্জ প্রতিনিধি / ২৪ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ হাজার পাট উৎপাদনকারী কৃষক চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। মাদারগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১ টি পৌর এলাকাসহ সর্বমোট ৩ হাজার কৃষকের মাঝে পাট বীজ বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।

উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুর রহমান ও তাহমিনা ইয়াসমিন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা , পীযূষ চন্দ্র বর্মন সহ প্রমুখ।

এ সময়ে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনার মাধ্যমে কৃষকেরা পাট চাষে আগ্রহী হবে সেই সঙ্গে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। তারা কৃষকদের সঠিকভাবে বীজ ব্যবহার করে অধিক পরিমাণে ফসল উৎপাদন করতে আহবান জানান।

সে সময়ে কৃষকেরা পাট বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগ কে সময়োপযোগী ও সহায়ক হিসেবে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category