• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

জামালপুরে যমুনা টিভির ১২ বছর পূর্তি অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার / ২৪ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

৫ এপ্রিল রবিবার যমুনা টিভির ১২ বছর পূর্তি উপলক্ষে জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো: হারুন অর রশিদ।

বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা সংবাদদাতা মোখলেছুর রহমান লিখনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দ্যা ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: মেহেরউল্লাহ, যমুনা টিভির সাংবাদিক সাগর ফারাজী, এখন টিভির সাংবাদিক জুয়েল রানা, দেশ রুপান্তরের সাংবাদিক ময়না আকন্দ, এনটিভির সাংবাদিক সাকিবাল হাসান নাহিদ, ইন্ডিপেনডেন্টেরল টিভির, সাইমুম সাব্বির শোভন, প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ, সময় টিভির সাংবাদিক ও প্রেসক্লাব জামালপুর এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সময় টিভি, আনোয়ার হোসেন মিন্টু, সিনিয়র স্টাফ রিপোর্টার, চ্যানেল ২৪, একুশে টিভির খন্দকার রাজু আহমেদ, মানবাধিকার কর্মী সাংবাদিক জাহাঙ্গীর সেলিম।

অনুষ্ঠান শেষে যমুনা টিভির পক্ষ থেকে ১২ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রিন্ট এ ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category