জামালপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল ইসলাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) জেলা পরিষদ কার্যালয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ করার পর জামালপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ফজলুল হক প্রশাসক সিরাজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তাঁরা সিরাজুল ইসলামের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা জানানোর পর জামালপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা বলেন, একজন সজ্জন ও যোগ্য মানুষকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি।