জামালপুরে সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হককে নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কে ধন্যবাদ জ্ঞাপন করেন জেলার রাজনৈতিক গুণগ্রাহীরা।
আজ রবিবার এপ্রিল (৫) দুপুর ২.৩০ মিনিটে নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক প্রথম তার অফিসে বসেন । প্রথম কর্ম দিবসে অফিসে বসে মহান আল্লাহর নিকট শোকরিয়া জ্ঞাপন করেন এবং তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশরত্ন বেগম খালেদা জিয়ার তাদেরই রক্ত প্রবাহিত হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে। বেগম খালেদা জিয়া আমাকে ১৯৯১-৯৬ সালে স্বাস্থ্য মন্ত্রী বানিয়ে ছিলেন। প্রজাতন্ত্রের ১৫ শত কর্মচারীর মধ্যে ৩শত কর্মচারী স্বাস্থ্য বিভাগে ছিল ।আমি আমার দায়িত্ব অত্যন্ত সচারু এবং সততার সাথে দায়িত্ব পালন করেছি ।
আমি স্বাস্থ্য মন্ত্রী থাকাকালীন একটি টাকাও দূর্নীতি বা অনিয়ম করিনি । জামালপুর জেলার অসংখ্য মানুষ কে বিনা টাকায় চাকরী দিয়েছি। এতে আমার জেল ও হয়নি ফাঁস ও দেয়নি এবং দূর্নীতি আমাকে আচ্ছাদিত করতে পারনি । প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে জামালপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়ে বলেছেন সুশাসন প্রতিষ্ঠা করতে। কতোটুকু সোর্স আছে তাদিয়ে কাজ করবো কিন্তু হাজার হাজার মানুষ আমাকে ফোন দিচ্ছে চাকরির জন্য কিন্তু এখানে চাকরি দেওয়া যাবে না।
এখানে মানুষের উন্নয়নের জন্য স্কুল কলেজ মাদ্রাসা কবর স্থান মন্দির নদী ভাঙ্গন মানুষদের সেবা করা যাবে। আমাদের জেলার পাঁচজন এমপি আছে উনাদের সহযোগিতায় এবং তারেক রহমানের নির্দেশে আমাদের জামালপুর জেলা গড়ে তোলবো।
আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ আমাকে যেন সুস্থ্য এবং বাঁচিয়ে রাখে আপনাদের যেন সেবা করতে পারি তার জন্য দোয়া করবেন আমি সকলের কাছে দোয়া চাই। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জি এস ফিরোজ মিয়া।ফিরোজ মিয়া বলেন তিনি আমাদের নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসক তিনি একজন সৎ নিষ্ঠাবান এবং বীর মুক্তিযোদ্ধা। আমরা তাকে সার্বিকভাবে সহযোগিতা করবো। উক্ত অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা সহ অনেকেই বক্তব্য রাখেন।