• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল জামালপুরের ২ লেডি চোর আটক

স্টাফ রিপোর্টার / ২৩ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

গত ৪ এপ্রিল শনিবার জামালপুর শহরের কাচারীপাড়ার শান্তিবাগ এলাকার ব্যাংকার গোলাম সরওয়ার চৌধুরীর বাসায় ভোর ৫টা ৫০ মিনিটে জানালার ভ্যান্টিলেটার দিয়ে এক মহিলা চোর বাসার নিচতলায় প্রবেশ করে বিদ্যুতিক তার সহ মালামাল নিয়ে চম্পট দেয়। তার পাহারায় ছিল আরেক মহিলা চোর। সিসি ফুজেট ভাইরাল হলে বিষয়টি শহরে চাঞ্চল্যের সৃষ্টি করে।

পাশের বাসার সিসি টিভি ফুটেজে মহিলা চোর ভেন্টিলেটার দিয়ে প্রবেশের দৃশ্য ধরা পড়ে। পরে এই ফুটেজ টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিন্টি ও ইলেক্ট্রিনিক্স মিডিয়া ছড়িয়ে পড়লে পুলিশের টনক নড়ে।

২৪ ঘন্টায় পুলিশ সিসি টিভি ফুটেজ আমলে নিয়ে জামালপুর সদর থানা পুলিশ ২ মহিলা চোরসহ ৪ জনকে আটক করতে সক্ষম হয় । গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ ছামিদুল হক ওরফে আশিক (২৬), মোছাঃ স্বপ্না (২২), মোঃ সবুজ হাসান (২১) ও মোছাঃ সুমা আক্তার (২০)।

এ বিষয়ে জামালপুর পুলিশ সুপারের মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ আমরা গুরুত্বসহকারে বিশ্লেষণ করেছি। প্রযুক্তিনির্ভর তদন্ত ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অল্প সময়ের মধ্যেই জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, জামালপুর জেলা পুলিশ অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণের সহযোগিতা এবং তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার আমাদের এ ধরনের অভিযানে আরও সফল করছে এবং অপরাধ দমনে পুলিশ সতেষ্ট থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category