• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

ফিফার নিষেধাজ্ঞায় বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক / ১৫৬ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ঘরোয়া ফুটবলে নতুন মৌসুম শুরু হচ্ছে ১৫ সেপ্টেম্বর। এর আগে নতুন খেলোয়াড় নিবন্ধন ফিফার কাছ থেকে নিষেধাজ্ঞা পেল বসুন্ধরা কিংস। নতুন মৌসুম সামনে রেখে যদিও দলবদলের কার্যক্রম গত ১৪ আগস্ট শেষ হয়েছে। বসুন্ধরা নিষেধাজ্ঞা পেয়েছে ২৭ আগস্ট থেকে।

খেলোয়াড়দের সঙ্গে আর্থিক বিরোধ বা নীতিমালা লঙ্ঘনের কারণে ক্লাবগুলোকে নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে। সাধারণত আর্থিক কারণই উঠে আসে বেশি। যদিও বসুন্ধরাকে কোন অভিযোগ নিষিদ্ধ করেছে ফিফা তা জানায়নি। আগামী ৩ দলবদলে কোনো খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না তারা। যদিও নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ রয়েছে বসুন্ধরার। সেক্ষেত্রে ফিফার সঙ্গে মিটমাট করতে হবে সব ঝামেলা।

দলবদলের মাঝে মাসখানেক আগে নিষেধাজ্ঞায় পড়েছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। দল গড়তে পারবে কি না তা নিয়েও ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত অনিশ্চয়তা কাটিয়ে এবারের প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছে তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category