• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Headline
দেওয়ানগঞ্জে সরকারি কর্মকর্তাদের সাথে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের মতবিনিময় জামালপুর শহর বিএনপির ইফতার মাহফিল রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের প্রত্যাশা অনেক : প্রধানমন্ত্রী জনগণের স্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করবে জামায়াত এনসিপি একদিন রাষ্ট্র ক্ষমতায় যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে আছেন খামেনি, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫৭ জামালপুরের আলী আজম বাংলাদেশের প্রথম Airbus A330 ক্যাপ্টেন হিসেবে গৌরবময় অর্জন স্থানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় লড়াই শুরু হবে : জামায়াত আমির দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে : অর্থমন্ত্রী

দেওয়ানগঞ্জে সরকারি কর্মকর্তাদের সাথে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের মতবিনিময়

মনিরুজ্জামান লিমন / ২৩ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের সততা নিষ্ঠা নিয়মানুবর্তিতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

আগের দিন ভুলে যেতে হবে, প্রধানমন্ত্রী তারেক রহমান এখন শনিবারে অফিস করছেন আমরা এমপিরাও শনিবারে কাজ করছি। তাই আপনাদেরকেও নতুন ভাবে কর্মউদ্যমী হয়ে কাজ শুরু করতে হবে।

তিনি গতকাল দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা এবং মতবিনিময় সভায় যোগদান করে এসব কথা বলেন। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুরাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা যেন প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের মাসিক অগ্রগতি পর্যালোচনা করে মূল্যায়ন প্রথা চালু করতে পারেন। কেউ ভালো কাজ করলে যেমন পুরস্কার পাবেন ঠিক ব্যার্থ হলে তিরস্কৃত হবেন।

এছাড়া তিনি উপজেলার প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা গভীর মনোযোগ সহকারে শোনেন। তিনি সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। দেওয়ানগঞ্জ উপজেলা কে দেওয়ানগঞ্জ মডেল থানার মত একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করার পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি। এ সময় দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসান হাবিব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ রতন মিয়া, উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ্র, সহ সভাপতি মাহবুবুল হাসান ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব, সাঈদ বিন আনোয়ার সজীব সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় এম. রশিদুজ্জামান মিল্লাতকে ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category