• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

বকশীগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি দায়ে ব্যবসায়ীকে জরিমানা

মনিরুজ্জামান লিমন / ২৯ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৮ মার্চ) রাত ৮ টার দিকে পৌর এলাকার চন্দেরবন এলাকায় জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বকশিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা। অভিযানে মাসুদ রানা মাতুন (৩৫) নামে এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে বেশি দামে পেট্রোল ও ডিজেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা জানান, অভিযানে প্রায় ১১০ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ করা হয় এবং পরবর্তীতে তা ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category