• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন

দেওয়ানগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

এস এম খোরশেদ আহম্মেদ / ২৭ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন এর সাথে দেওয়ানগঞ্জ উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে পহেলা এপ্রিল বুধবার দুপুর ১২টায় উপজেলা হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, এতে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি মদন মহন ঘোষ, চ্যানেল এস প্রতিনিধি ফারুক মিয়া, কালের কন্ঠ ও বাংলা টিভি প্রতিনিধি তারেক মাহমুদ তালাশ, দৈনিক সংবাদ প্রতিনিধি সামছুল হুদা রতন, দেওয়ানগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি এস এম খোরশেদ আহম্মেদ, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি আজাদ, রাজধানী টিভির স্টাফ রিপোর্টার পারভিন, যায়যায়দিন প্রতিনিধি ওমর বিন বশির, সাংবাদিক রিফাত সহ প্রমূখ।

মতবিনিময় সভায় দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের পাশে থেকে সহযোগিতা কামনা করেন, যোগদান করার পরদিন ই সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব ও মত বিনিময় সভায় মিলিত হলেন। তিনি ৩৬ তম বিসিএস এর একজন কর্মকর্তা ।ইতোপুর্বে তিনি সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার ( ভুমি) হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

পরিচয় পর্বে উঠে আসে নানা বিষয় নিয়ে আলোচনা। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,আমি আমার এ কর্মস্থলে প্রথমেই সর্বাধিক গুরুত্ব দেব নদ নদীর ভাঙ্গন প্রতিরোধ , শিক্ষা ও ভুমি সেবাদান বিষয়ে কাজ করবেন ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category