• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

মাদারগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১৬ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদ (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ১ এপ্রিল বিকালে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদুর রহমান মাসুদ কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য ছিলেন।

গত শনিবার বিকালে শিশুটিকে বাড়িতে একা রেখে শিশুটির মা তার দেবরকে রাস্তায় এগিয়ে দিতে যান। পরে সেখান থেকে শিশুটির মা তার জেঠা শ্বশুরের বাড়িতে যান। এই সুযোগে শিশুটির প্রতিবেশী দাদা মাসুদুর রহমান মাসুদ মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করেন। এই কথা কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেন শিশুটিকে। পরে শিশুটি কান্না করে তার মাকে সব খুলে বলে।

এ ঘটনায় শনিবার রাতেই শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদ পলাতক ছিলেন। বুধবার বিকালে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকায় তার ভায়রা ভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে জামালপুর আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category