• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

মাদারগঞ্জে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আনিছুর রহমান আইয়ুব / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকায় সেচ পাম্পের মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রীতা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী আবু কাশেম (৪৫) গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল তিনটার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত আবু কাশেম ওই এলাকার আব্দুল গণির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে নিজ বাড়ির পাশে ফসলের ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ মোটর চালু করতে যান রীতা বেগম। এসময় মোটরের তারে লিকেজ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রীকে ছটফট করতে দেখে স্বামী আবু কাশেম তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাদিয়া গৃহবধূ রীতা বেগমকে মৃত ঘোষণা করেন। আবু কাশেমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাদিয়া বলেন, বিদ্যুৎপৃষ্টে দুজন আমাদের এখানে চিকিৎসা নিতে আসে, আসার আগে রিনা নামে একজন মৃত্যু হয়েছে অপরজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর রেফার করা হয়েছে।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাঁখের আহমেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অসাবধানতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category