• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Headline
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী জামালপুর পৌরসভা নির্বাচনে আহসানুজ্জামান রুমেল মেয়র প্রার্থী জ্বালানির মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার : বাণিজ্যমন্ত্রী এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই : শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষায় দেওয়ানগঞ্জে অনুপস্থিত ৭২ জন জামালপুরে মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ‎ময়মনসিংহে শিক্ষার্থী হত্যায় ৭ জনের ফাঁসি জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং, বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎকেন্দ্র জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি : প্রধানমন্ত্রী ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ

বর্ষার পর এবার চলচ্চিত্র ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের

বিনোদন ডেস্ক / ৯৭ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

মাস কয়েক আগেই চিত্রনায়িকা বর্ষা ঘোষণা দেন চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর। কারণ হিসেবে জানান, সন্তানরা বড় হচ্ছে তার; তারা মাকে পর্দায় দেখলে কী ভাববে, সেটি ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিয়ে তখন বেশ বিতর্কও তৈরি হয়।

এবার একই পথে হাঁটতে যাচ্ছেন তার স্বামী, চিত্রনায়ক অনন্ত জলিল। এক সাক্ষাৎকারে তিনি জানান, হাতে থাকা কাজগুলো শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দেবেন তিনি। এ নিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। বাবা-মা সিনেমা করে, এটা ভালো দেখায় না।

অনন্ত আরও বলেন, ‘তার দুই ছেলে কোরআন শিক্ষায় মনোনিবেশ করছে। বড় ছেলে ৮ পারা হাফেজ, আর ছোট ছেলে দ্বিতীয়বারের মতো কোরআন খতম দিয়েছে।  যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি আমাদের ছেলেকে আমরা মুফতি বানাবো। একটা সময়ে মদিনাতে পড়াশোনা করবো।

এদিকে স্ত্রী বর্ষার সিদ্ধান্ত প্রসঙ্গে অনন্তের মন্তব্য, ‘যেহেতু ছেলেরা ইসলামিক ও জেনারেল- দুই লাইনেই পড়াশোনা করছে, তখন তাদের মায়ের সিনেমা করা তাদের ভালো লাগবে না। আমিও চাইব না, ওরা ইসলামিক পড়াশোনা করবে আর আমি সিনেমা করি। হাতে যে কয়টা কাজ আছে শেষ করে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। উল্লেখ্য, অনন্ত-বর্ষা অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ ছবির কাজ ৭০ ভাগ শেষ হয়েছে বলে জানান এই নায়ক। ছবিটি শিগগিরই মুক্তির পরিকল্পনাও রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category