• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

লটারি বাতিল, পরীক্ষার মাধ্যমে স্কুলে ভর্তি : শিক্ষামন্ত্রী

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ৪০ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, স্কুলে ভর্তি নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে। বৃত্তি পরীক্ষাও নেওয়া হবে আগের মতো।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষামন্ত্রী বলেন, আমি একদিন আগে সংসদে বলেছি অংশীজনদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে, কীভাবে ভর্তি পদ্ধতি নির্ধারণ করা হবে। সেটা বহাল রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত সেভাবেই হবে।

শিক্ষামন্ত্রী বলেন, লটারি ইস নট সলিউশন। আমরা সমন্বিত ভর্তি সিস্টেম আমরাই করেছিলাম ২০০১ খ্রিষ্টাব্দে। আপনি যদি অন্য দেশের সঙ্গে কম্পেয়ার করেন তাহলে দেখবেন তাদের বরাদ্দ এবং আমাদের বরাদ্দ কি এক? আমরা এসেই প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেছি। আরও কাজ আমরা করছি। এগুলো আলোচনায় আনতে হবে।

ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য বাড়বে কি না-এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সেটার লাগাম আমরা টেনে ধরব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category