• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

জামালপুরে সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ১৯ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বর্তমান বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ”৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে সড়ক বিভাগ, জামালপুর এর উদ্যোগে ১ এপ্রিল বুধবার এলেংগা-জামালপুর (এন-৪) জাতীয় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ইফতেখার ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ করেন।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: নওয়াজিস রহমান বিশ্বাস এবং জামালপুর সড়ক বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সরকারের এ উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বনাঞ্চলের পরিমাণ বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category