• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Headline
জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি : প্রধানমন্ত্রী উৎপাদনে যাচ্ছে শিগগিরই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের নতুন কর্মসূচি প্রতারক কবিরাজের ফাঁদে কিশোরী, টাকা স্বর্ণালংকারসহ প্রতারক মনির আটক বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই খুদে শিশুদের খাওয়ানো হচ্ছে বিষাক্ত ডিম, পোকাযুক্ত পেয়ারা, নিম্নমানের কলা ও বনরুটি পুলিশের অভিযানে জামালপুরে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার জামালপুর মডেল আলিম মাদ্রাসায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান ইসলামপুরে ইউএনওর বিরুদ্ধে প্রটোকল লঙ্ঘনের অভিযোগ তুললেন এমপি

প্রতারক কবিরাজের ফাঁদে কিশোরী, টাকা স্বর্ণালংকারসহ প্রতারক মনির আটক

শফিকুল ইসলাম বিপুল / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

বাবা ছোট দুই ভাই-বোনকে বেশি ভালোবাসেন এমন ধারণা থেকে মানসিকভাবে হতাশ হয়ে প্রতারক কবিরাজ চক্রের ফাঁদে পা দেয় শেরপুর জেলার মোছা. লুবাবা (১২) নামে এক কিশোরী। পরে ওই চক্রের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করেছে জামালপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় চক্রের মূলহোতা মনির হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জামালপুর পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার পংকজ দত্ত (পিপিএম) বিষয়টি নিশ্চিত করেন। ভুক্তভোগী লুবাবা শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা সাইদুর রহমান শেরপুর জেলা সদরের মাধবপুর এলাকার বাসিন্দা ও পেশায় কাপড় ব্যবসায়ী।

পিবিআই- এর পুলিশ সুপার পংকজ দত্ত জানান- পরিবারে অবহেলার শিকার হচ্ছেন এমন ধারণা থেকে লুবাবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও দেখা শুরু করে। একপর্যায়ে টিকটকে তান্ত্রিক পরিচয়ে মো. খোরশেদ কবিরাজ নামের এক প্রতারকের সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই প্রতারক ও তার সহযোগীরা কবিরাজ নামে দুটি এবং আল্লাহর দান নামে একটি ইমু অ্যাকাউন্ট ব্যবহার করে কিশোরীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে এবং সব সমস্যার সমাধানের আশ্বাস দেয়।

পংকজ দ্ত্ত আরো জানান- এ সময় তারা বিভিন্ন অজুহাতে কবিরাজ ফি, খাসি, জায়নামাজ, আগরবাতি, মোমবাতি, দুধ ও ফলসহ নানা সামগ্রী কেনার কথা বলে গত ৬ থেকে ৯ মার্চ পর্যন্ত ধাপে ধাপে বিকাশের মাধ্যমে ২ লাখ ৪৩ হাজার ১৫০ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে আরও টাকার দাবি জানিয়ে কিশোরীর কাছ থেকে কৌশলে তার মা-বাবার প্রায় সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নেয়। পরে আবার টাকা চাওয়ায় লুবাবা বিকাশে টাকা পাঠাতে গেলে দোকানদার তার বয়স কম হওয়ায় বিষয়টি তার বাবাকে জানায়। এতে প্রতারণার বিষয়টি সামনে আসে এবং তার বাবা শেরপুর থানায় মামলা দায়ের করেন।

মামলাটি পিবিআই সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের নজরে এলে তার নির্দেশে জামালপুর পিবিআই তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে দুই সহযোগী মুছা মিয়া (২৯) ও রফিকুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি উপজেলার মাসকান্দা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা ও কনটেন্ট ক্রিয়েটর মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতো স্থানে তার বাড়ির পাশের বাগানে মাটির নিচে পুঁতে রাখা ২৫ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

এ সময় একটি আইফোন ১৭ প্রো ম্যাক্সসহ মোট পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬৪ লাখ টাকা বলে জানিয়েছে পিবিআই।পিবিআই পুলিশ সুপার পংকজ দত্ত বলেন- মামলার রহস্য উদঘাটনে আমাদের একাধিক টিম কাজ করেছে। তাদের আন্তরিক প্রচেষ্টায় মূলহোতাসহ জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রতারণার মাধ্যমে নেওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে প্রেরন করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category