• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Headline
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী জামালপুর পৌরসভা নির্বাচনে আহসানুজ্জামান রুমেল মেয়র প্রার্থী জ্বালানির মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার : বাণিজ্যমন্ত্রী এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই : শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষায় দেওয়ানগঞ্জে অনুপস্থিত ৭২ জন জামালপুরে মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ‎ময়মনসিংহে শিক্ষার্থী হত্যায় ৭ জনের ফাঁসি জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং, বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎকেন্দ্র জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি : প্রধানমন্ত্রী ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ

গণঅভ্যুত্থানকালে দায়েরকৃত ৩৪ মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ১৯৩ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নৃশংস হামলা ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলার মধ্যে এখন পর্যন্ত ৩৪টি মামলার চার্জশিট দিয়েছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে হত্যা মামলা রয়েছে ১৩টি এবং অন্যান্য ধারার মামলা ২১টি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চার্জশিটকৃত হত্যা মামলাগুলো শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা ও কুড়িগ্রাম জেলায় দায়ের করা হয়েছিল। এছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধীনেও এ ধরনের হত্যা মামলা ছিল।

অন্যদিকে, অন্যান্য ধারার ২১টি মামলা রুজু হয়েছিল বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ ও জামালপুরে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অধীনে এসব মামলা দায়ের করা হয়।

তথ্য অনুযায়ী, ১৩টি হত্যা মামলায় আসামির সংখ্যা মোট এক হাজার ৩৯০ জন। আর অন্যান্য ধারার ২১টি মামলায় আসামি রয়েছেন ৭৭৭ জন। এসব মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘনিষ্ঠভাবে মামলাগুলোর অগ্রগতি তদারকি করছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গণঅভ্যুত্থান চলাকালে দায়ের হওয়া অন্যান্য মামলার তদন্তও দ্রুত শেষ করার চেষ্টা চলছে। অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সচেষ্ট রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category