• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

বকশীগঞ্জে রাতের আঁধারে কৃষকের ধানের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

মনিরুজ্জামান লিমন / ২৭ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে এক কৃষকের ৩ বিঘা জমির বোরো ধানের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ এপ্রিল) রাতে সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

এতে করে ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষক সানোয়ার হোসেন। এঘটনায় বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। জানা গেছে , বৃহস্পতিবার সকালে কাজ করতে গিয়ে ধান ক্ষেতের ধান গাছ উপড়ে ফেলা দেখতে পায় সানোয়ার হোসেন ।

এঘটনা জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। এদিকে ফসলের এমন ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সানোয়ার হোসেন ও তাঁর পরিবার। এই অমানবিক ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসীও।

ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত কৃষক সানোয়ার হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় মজাহার আলী, মান্নান, হুমায়ুন কবির গংরা তার ধান ক্ষেত বিনষ্ট করেছে। তিনি এঘটার বিচার দাবি করেন। এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category