• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Headline
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী জামালপুর পৌরসভা নির্বাচনে আহসানুজ্জামান রুমেল মেয়র প্রার্থী জ্বালানির মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার : বাণিজ্যমন্ত্রী এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই : শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষায় দেওয়ানগঞ্জে অনুপস্থিত ৭২ জন জামালপুরে মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ‎ময়মনসিংহে শিক্ষার্থী হত্যায় ৭ জনের ফাঁসি জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং, বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎকেন্দ্র জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি : প্রধানমন্ত্রী ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ

জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

স্টাফ রিপোর্টার / ২১ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ এর (বিজিবি) পৃথক অভিযানে ৪৩ বোতল ভারতীয় মদ ও ১৪১ বোতল ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সোমবার ২০ এপ্রিল সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবি।

বিজিবি জানায়, সোমবার ভোর রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন মোল্লার চর বিওপির সদস্যরা সীমান্তবর্তী ১০৬১ পিলারের কাছে ফকিরপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ১৯ বোতল ভারতীয় মদ ও ১৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

অপরদিকে রোববার সন্ধ্যা রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বড়াইবাড়ী বিওপির বিজিবি সদস্যরা ১০৬৬ সীমান্ত পিলারের কাছে বন্ধুর চর অভিযান চালিয়ে মালিক বিহীন মদের বোতল উদ্ধার করেন।

বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়াইবাড়ী বিওপির ও মোল্লার চর বিজিবির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে মালিক বিহীন ৪৩ বোতল ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ভারতের সীমান্ত পার করে বাংলাদেশে পাচার করা হচ্ছিল এসব ইয়াবা ট্যাবলেট ও মদের বোতল।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। বিশেষ করে মাদকের ব্যাপারে বিজিবি জিরো টলারেন্স নীতিতে রয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category