• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী জামালপুর পৌরসভা নির্বাচনে আহসানুজ্জামান রুমেল মেয়র প্রার্থী জ্বালানির মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার : বাণিজ্যমন্ত্রী এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই : শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষায় দেওয়ানগঞ্জে অনুপস্থিত ৭২ জন জামালপুরে মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ‎ময়মনসিংহে শিক্ষার্থী হত্যায় ৭ জনের ফাঁসি জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং, বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎকেন্দ্র জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি : প্রধানমন্ত্রী ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ

জামালপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ২৪ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার ২০ এপ্রিল সকালে জামালপুর শহরের ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় জেলা সিভিল সার্জন অফিস এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শিশুদের জন্য ভয়াবহ এই রোগটি যেন মহামারি আকারে ছড়িয়ে না পড়ে, সেজন্য সরকার জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু করেছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত শিশুদের এই হাম-রুবেলা টিকাদান করা হবে।

জামালপুরের ৭টি উপজেলা, ৮টি পৌরসভা ও ৬৮টি ইউনিয়নে মোট ২ লাখ ৬৬ হাজার ৮ শত ৯০ জন শিশুকে টিকা প্রদান করা হবে। হাম-রুবেলা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি টিকা গ্রহণের আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category