• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline
জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণ মাদারগঞ্জে জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে ধরা, জরিমানা বকশীগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা কারাগারে উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী মাদারগঞ্জে সেতু নির্মাণ হলো না তিন যুগেও জামালপুরে জামায়াতের উপজেলা দায়িত্বশীলদের দিন ব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে বির্তক, একাডেমিক মান নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ ইসলামপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন মমেকে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

সরকারি ব্যবস্থাপনায় ৩ প্যাকেজ, কমবে হজের খরচ

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ১৭৩ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

উড়োজাহাজ ভাড়া কমায় ২০২৬ সালে পবিত্র হজপালনে চলতি বছরের চেয়ে খরচ কিছুটা কমতে পারে। তাই হাতে সময় কম থাকায় বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে‌ একটি ‘আনুমানিক ভাড়া’ হিসাবে রেখে রোববার বিকেলে (২৮ সেপ্টেম্বর) হজ প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এর আগে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা হওয়ার কথা রয়েছে। এই কমিটির সভাপতি ধর্মবিষয়ক উপদেষ্টা। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। এ সভায় হজ প্যাকেজ চূড়ান্ত অনুমোদন শেষে ঘোষণা দেওয়া হবে।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী, হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ হবে আগামী ১২ অক্টোবর। এই সময় আর বাড়ানো হবে না বলে ধর্ম মন্ত্রণালয় নিশ্চিত করেছে। সে হিসেবে হাতে সময় রয়েছে মাত্র পনেরো দিন। কিন্তু ধর্ম মন্ত্রণালয় থেকে হজ প্যাকেজ ঘোষণা না করায় হজযাত্রীদের নিবন্ধনে আগ্রহ তেমন দেখা যাচ্ছে না। এটা নিয়ে এজেন্সির মালিকরা কিছুটা বিপাকে আছেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৯৫৪ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ১৩৫ জন প্রাথমিক নিবন্ধন করেছেন। হজ প্যাকেজ ঘোষণা না হওয়ায় অর্থাৎ কত খরচ হবে সেটি নির্ধারিত না হওয়ায় হজযাত্রীরা নিবন্ধনে আগ্রহ দেখাচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

যদিও আরও আগে হজ প্যাকেজ ঘোষণার দাবি জানিয়ে আসছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। হাবের সহ-সভাপতি হাফেজ মাওলানা নুর মোহাম্মদ বার্তা২৪.কমকে বলেন, ‘অনেক দেরি হয়ে গেছে, আমরা চাই হজ প্যাকেজ দ্রুত ঘোষণা করা হোক।‌ প্যাকেজ ঘোষণা দেরি হওয়ার কারণে নিবন্ধনের গতি অনেক কম। প্যাকেজ ঘোষণা হলে আশা করি নিবন্ধনে গতি বাড়বে।’ এ সময় তিনি হজ নিবন্ধন প্রক্রিয়ার বিষয়ে প্রচার-প্রচারণার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category