• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Headline
জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণ মাদারগঞ্জে জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে ধরা, জরিমানা বকশীগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা কারাগারে উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী মাদারগঞ্জে সেতু নির্মাণ হলো না তিন যুগেও জামালপুরে জামায়াতের উপজেলা দায়িত্বশীলদের দিন ব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে বির্তক, একাডেমিক মান নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ ইসলামপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন মমেকে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত-শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ১৬৮ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বিদ্যালয়ে নতুন করে সৃষ্ট সংগীত শিক্ষক ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল করেছে সরকার। একই সঙ্গে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫’ এ আনা হয়েছে কিছু শব্দগত পরিবর্তন। বিতর্কের মুখে পদ দুটি বাতিলসহ সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ হয়েছে গতকাল রোববার (২ নভেম্বর)।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান সোমবার দুপুরে বলেন, “রোববার বিধিমালাটি সংশোধনের গেজেট জারি হয়েছে। গত আগস্টে জারি করা বিধিমালায় চারটি ক্যাটাগরির পদ ছিল। তবে সংশোধনের পর এখন দুইটি ক্যাটাগরি রাখা হয়েছে। কিন্তু সংগীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষকের পদটি নতুন বিধিমালায় নেই।সমালোচনার মুখে পদ দুটি বাতিল করা হলো কি না- জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। বলেন, আপনারা এটি খতিয়ে দেখতে পারেন।

তিনি আরও যোগ করে বলেন, “বিধিমালায় একটি ‘শব্দগত পরিবর্তন’ আনা হয়েছে। আগের বিধিমালায় বলা ছিল- মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়া পদগুলোর মধ্যে ২০ শতাংশ পদে বিজ্ঞান বিষয়ের স্নাতক ডিগ্রিধারীরা এবং বাকি ৮০ শতাংশ পদে অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা নিয়োগ পাবেন। কিন্তু এটি ভুলভাবে বোঝার সুযোগ ছিল। বাস্তবে ওই ৮০ শতাংশ পদ ‘কমন’, অর্থাৎ বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের স্নাতকরা আবেদন করতে পারবেন। তাই সংশোধিত বিধিমালায় ‘অন্যান্য বিষয়ে’ শব্দবন্ধের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অনূন্য’ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৮ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগ বিধিমালা জারি করে। সেই বিধিমালায় সংগীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষক পদ নতুন করে সৃষ্টি করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category